Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ব্রিজ বিশ্বকাপে রুপো প্রণবদের

ব্রিজ বিশ্বকাপে রুপো প্রণবদের
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রিজ বিশ্বকাপে রুপো জিতলেন প্রণব কুমার বর্ধন ও বাদল দাস। ২২ অক্টোবর আর্জেন্তিনার বুয়েনস আইরেসে বসেছিল ব্রিজ বিশ্বযুদ্ধের আসর। অংশগ্রহণ করে ২৪টি দেশ। ছ’জনের ভারতীয় দলে ছিলেন কলকাতার প্রণব ও বাদল। গ্রুপ লিগের দুরন্ত ছন্দ নক-আউটেও বজায় রেখে ফাইনালে পৌঁছন তাঁরা। তবে রবিবার সোনার লড়াইয়ে আমেরিকার কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় প্রণব বর্ধনদের। উল্লেখ্য, ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন প্রণব। সেবার তাঁর সঙ্গী ছিলেন শিবনাথ সরকার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ