উত্তর ইংল্যান্ডে ভারতীয় পর্যটক টানতে মরিয়া ব্রিটেন
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এবার ভারতীয় পর্যটকদের সামনে উত্তর ইংল্যান্ডের বৈচিত্র্য তুলে ধরতে আগ্রহী ব্রিটেন। সেই লক্ষ্যে প্রথমবার ভারত সফরে এসেছে উত্তর ইংল্যান্ডের মেয়রের প্রতিনিধি দল। বর্তমানে ভারতে আয়োজিত হচ্ছে ‘ইংল্যান্ডস গ্রেট নর্থ ডেস্টিনেশন শোকেস ২০২৬’। ১২ থেকে ১৩ অক্টোবর দেশের রাজধানীতে ভারতীয় পর্যটন সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসেছিল ভিজিট ব্রিটেন, মার্কেটিং ম্যাঞ্চেস্টার সহ একাধিক সংস্থা। বুধবার বাণিজ্য নগরীতে বৈঠকে বসেছিল বিভিন্ন সংস্থা। আজও উত্তর ব্রিটেনের বিভিন্ন অঞ্চল নিয়ে ট্রাভেল অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করবে সংস্থাগুলি। ভিজিট ব্রিটেনের সিইও প্যাট্রিসিয়া ইয়েটসের কথায়, ‘ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্যের সুযোগ পেলে ভ্রমণসূচি আরও সম্প্রসারিত হবে। একইসঙ্গে পণ্য বিক্রি করতেও সুবিধা হবে।’ মার্কিটিং ম্যাঞ্চেস্টারের ম্যানেজিং ডিরেক্টর ভিক্টোরিয়া ব্র্যাডক বলেন, ‘প্রতি বছর ম্যাঞ্চেস্টারে ২১ হাজার ভারতীয় পর্যটক আসেন। এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙা হয়।’ আগামী নভেম্বরে ভারতীয় পর্যটন সংস্থাগুলির সঙ্গে ফের আলোচনায় বসবে ভিজিট ব্রিটেন ও মার্কেটিং ম্যাঞ্চেস্টার।

Advertisement