Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে অচৈতন্য অবস্থায় উদ্ধার জয়নগরের নাবালিকা

বারুইপুরে অচৈতন্য অবস্থায় উদ্ধার জয়নগরের নাবালিকা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ভরসন্ধ্যায় রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় এক নাবালিকাকে উদ্ধার করা হল। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ১২ নম্বর ওয়ার্ডে, এক বেসরকারি স্কুল সংলগ্ন গলিতে। এক নাবালিকা রাস্তায় পড়ে রয়েছে– এমন খবর পেয়ে বারুইপুর থানার আইসি সৌম্যজিত রায় তড়িঘড়ি সেখানে যান। এরপর সেই নাবালিকাকে একটি টোটোতে তুলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বুধবার দুপুরে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি জয়নগরের ধোসা এলাকায়। তাঁর মা ওই এলাকাতেই একটি দোকান চালান। কিন্তু কী করে জয়নগর থেকে সে বারুইপুরে চলে এল? সেই প্রশ্নে নাবালিকা প্রথমে অন্য গল্প বললেও পরে জানায়, মায়ের বকুনির জেরে সে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। তারপর গোচরণ স্টেশন থেকে ট্রেনে চাপে। বারুইপুর স্টেশনে নেমে রাস্তায় ঘুরছিল। কিছু দীর্ঘক্ষণ কিছু খাওয়া না হওয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। পুলিস জানিয়েছে, ওই নাবালিকা মানসিকভাবে অসুস্থ। তার সঙ্গে প্রেমিকের কোনও কারণে ঝামেলা হয়েছিল। তা মা জানতে পেরে বকুনি দিয়েছিলেন। এর আগেও সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেবার জয়নগরের ধোসা ক্যাম্পের পুলিস তাকে উদ্ধার করেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ