Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বারুইপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: নিজের ১১ বছরের মেয়েকে রাতে ঘুমন্ত অবস্থায় দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি বারুইপুর থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃত পেশায় রিকশ চালক। মেয়েটি পঞ্চম শ্রেণির ছাত্রী। নির্যাতিতা তার বাবার কু-কীর্তির কথা প্রথমে মাসিকে জানিয়েছিল। তারপরে ঘটনা জানাজানি হয়। মা পরিচারিকার কাজ করে। নিজের বাবার কুকীর্তির কথা প্রথমে লজ্জায় মা কে জানাতে পারেনি নির্যাতিতা। কয়েকদিন পরে মাসির মাধ্যমে মা জানতে পারে। তারপরই বারুইপুর থানায় রবিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা।  রাতে বারুইপুর থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। অভিযুক্তকে সোমবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ