Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে বাড়ি, গোডাউনে চুরি

বারুইপুরে বাড়ি, গোডাউনে চুরি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: একটি বাড়ি ও একটি বৈদ্যুতিক সামগ্রী রাখার গোডাউনে চুরি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড হালদারপাড়ায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার আশিস দেবরায় ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিস তদন্ত শুরু করেছে। বাড়িটির বাসিন্দা তাপস মণ্ডল বলেন, আমরা কিছু দূরে   গিয়েছিলাম। বাড়ি ফাঁকাই ছিল। ভোরে প্রতিবেশীর মাধ্যমে খবর পাই যে চুরি হয়েছে। এসে দেখি, ঘরের তালা ভাঙা হয়েছে। আলমারির লকার থেকে সোনার জিনিস খোয়া গিয়েছে। এমনকী সিসি ক্যামেরার চিপ খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া, বাড়িটির একটু দূরেই একটি গোডাউনে শাটার ভেঙে ঢুকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ