Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে আগুনে ছাই শ্রমিক মহল্লা

বারুইপুরে আগুনে ছাই শ্রমিক মহল্লা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: শ্রমিকদের অস্থায়ী থাকার ঘর বিধ্বংসী আগুনে ভস্মীভূত। পুড়ে ছাই হল একটি স্করপিও গাড়ি সহ নানা জিনিসপত্র। তবে হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে বারুইপুরের চক্রবর্তী পাড়ায়। রাস্তা সরু হওয়ায় দমকলকে ঢুকতে বেগ পেতে হয়। পরে বারুইপুরের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বারুইপুর থানার পুলিসও যায় এলাকায়। স্থানীয় কাউন্সিলার বিকাশ দত্তও যান। তিনি বলেন, ১৫ জন শ্রমিক থাকতেন একটি ঘরে। তাঁরা আজ ছিলেন না। সেই ঘরে প্লাইউডের জিনিস সহ নানা দাহ্য পদার্থ মজুত ছিল। অনেক ক্ষতি হলেও কেউ আহত হননি। এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে অস্থায়ী ঘর তৈরি হয়েছিল। কীভাবে আগুন লাগল, তা দমকল ও পুলিস তদন্ত করে দেখছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ