সংবিধানের ৭৫ বছর উপলক্ষ্যে ব্রেইল সংস্করণ চালু করলেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। বেঙ্গালুরুর শঙ্কর চক্ষু হাসপাতাল ও সিআইআই ইয়ং ইন্ডিয়ান্স-এর সহযোগিতায় এটি শুরু করা হল। চক্ষু হাসপাতালের প্রেসিডেন্ট ডক্টর কৌশিক মুরালি বলেন, ‘দৃষ্টিহীন ও স্বল্প দৃষ্টিশক্তির মানুষরাও এর মাধ্যমে সংবিধান পড়তে ও বুঝতে পারবেন।’ দৃষ্টিহীনদের জন্য কাজ করে এমন প্রতিষ্ঠানে এই ব্রেইলের সংবিধান থাকবে বলে জানানো হয়েছে। সচেতনতা বাড়াতে ও সকলের কাছে সংবিধানের অর্থ তুলে ধরার জন্যই এই উদ্যোগ।



