Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূ ও প্রেমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার

পরকীয়া করতে গিয়ে ধরা পড়ায় আউশগ্রামের ভেদিয়ায় গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল।

বধূ ও প্রেমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: পরকীয়া করতে গিয়ে ধরা পড়ায় আউশগ্রামের ভেদিয়ায় গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল। খবর পেয়ে আউশগ্রামের ছোঁড়া ফাঁড়ির পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের ভেদিয়ার ওই বধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে মাঝে মধ্যে আসেন। বেশ কয়েক বছর ধরে ওই বধূর সঙ্গে পাশের বাগবাটি এলাকার এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক প্রায়ই রাতের দিকে ওই বধূর ঘরে আসত বলে অভিযোগ। শুক্রবার রাতেও আদিবাসী সম্প্রদায়ের ওই বধূর ঘরে ওই যুবক আসে। তা ওই বধূর শাশুড়ি দেখে ফেলেন। এরপর দু’জনকে সারারাত ওই ঘরেই তালাবন্ধ করে রেখে দেওয়া হয়। তা ওই গৃহবধূ ও তাঁর প্রেমিক টের পাননি।
শনিবার সকাল হতেই ওই বধূর শাশুড়ি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে তালা খুলে ওই দু’জনকে ঘর থেকে বের করে পাড়ার একটি ক্লাবঘরের সামনে দড়ি দিয়ে বেঁধে হেনস্তা করে। খবর পেয়ে এলাকার বহু মানুষ সেখানে ভিড় করে। তারপর তাঁদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। মোবাইলে তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। 
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।  পুলিশ ওই গূহবধূ ও তাঁর প্রেমিককে উদ্ধার করতে গেলে বাধা দেওয়া হয়। শেষমেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ