Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে বাড়ছে পাউরুটির দাম, জারি বিজ্ঞপ্তি

আজ, সোমবার থেকে পাউরুটির নয়া দাম কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।

আজ থেকে বাড়ছে পাউরুটির দাম, জারি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে পাউরুটির নয়া দাম কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। তাদের তরফে বলা হয়েছে, ৪০০ গ্রাম ওজনের পাউরুটির (স্লাইস ব্রেড) আগে দাম ছিল ৩২ টাকা। বেড়ে হচ্ছে ৩৬ টাকা। ২০০ গ্রাম ওজনের পাউরুটির (স্লাইস ব্রেড) দাম ১৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ টাকা। ১০০ গ্রাম ওজনের পাউরুটির (প্লেন ব্রেড) প্রতি পিস ৮ টাকা ৫০ পয়সা থেকে হবে ১০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের চিফ এগজিকিউটিভ আরিফুল ইসলাম বলেন, গত একমাসে ময়দা, চিনি, ভোজ্য তেল, পলিথিন, প্যাকেজিং মেটিরিয়ালের দাম বেড়ছে। তার প্রেক্ষিতেই পাউরুটির দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। তাই এক পাউন্ড পাউরুটি ৪ টাকা এবং হাফ পাউন্ড পাউরুটির দাম ২ টাকা বাড়ছে। এর আগে দাম বেড়েছিল ২০২৪ সালের ৩০ জানুয়ারি। অন্যদিকে, পাউরুটির প্রস্তুতকারকদের অন্য একটি সংগঠন জয়েন্ট অ্যাকশান কমিটি অব ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ইমরান আলি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে দামবৃদ্ধির পদক্ষেপ আগেই করা হয়েছে। পাউরুটির দাম বেড়ে গিয়েছে জুলাই থেকেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ