Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের বাদামতলায় চালগদিতে বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে তোলপাড়

বর্ধমানের বাদামতলায় চালগদিতে বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে তোলপাড়
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চাল গদি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায়(৬২)। মেমারি থানার শালিগ্রামে তাঁর বাড়ি। শনিবার রাতে চালগদিতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি গদির হিসেবপত্র রাখার কাজ করতেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ