Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বর্ধমানে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বর্ধমান থানার মির্জাপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রিন্স মালাকার(২০)। বৃহস্পতিবার বাইক নিয়ে যাওয়ার সময় বর্ধমান-কাটোয়া রোডের নেড়োদিঘিতে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।

বর্ধমানে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার মির্জাপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রিন্স মালাকার(২০)। বৃহস্পতিবার বাইক নিয়ে যাওয়ার সময় বর্ধমান-কাটোয়া রোডের নেড়োদিঘিতে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Advertisement
বর্ধমানে টোটো চালকের মৃত্যু: বর্ধমান থানার নেড়োদিঘি এলাকায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম নজরুল মোল্লা(৫২)। তিনি পেশায় টোটোচালক ছিলেন। শুক্রবার সকালে তিনি টোটো নিয়ে বের হন। এরপর বর্ধমান শহরের বীরহাটা ট্রাফিক পোস্ট সংলগ্ন সুলভ শৌচালয়ে যান। সেখান থেকে বের হওয়ার পরই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করিয়েছে পুলিস। 
নলহাটির বধূর মৃত্যু: বীরভূমের নলহাটি থানার দেবগ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম নবনীতা সাহা(২৭)।
Advertisement
সম্পর্কিত সংবাদ