Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু  

বর্ধমানে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
 
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবীপ্রসাদ ঘোষ(৬৩)। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বাইক নিয়ে বর্ধমানে আসার সময় ছোটনীলপুরের কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Advertisement
চাকরি না পেয়ে মন্তেশ্বরে যুবতী আত্মঘাতী: চাকরি না পেয়ে মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবতী। মৃতার নাম অনন্যা ঘোষাল(২৪)। মন্তেশ্বর থানার পিপলনে তাঁর বাড়ি। দিনকয়েক আগে বাড়িতেই তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে তিনি মারা যান। মৃতার বাবা সন্তোষ ঘোষাল বলেন, মেয়ে চাকরির জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু, চাকরি পাচ্ছিল না। এতে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। তার জেরেই মেয়ে কীটনাশক খেয়ে নেয়। 
মেমারিতে যুবক আত্মঘাতী: মেমারি থানার পাহাড়হাটিতে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃতের নাম চন্দন হালদার(২২)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। মৃতের ভাই জিৎ হালদার বলেন, ঘটনার দিন প্রেমিকার সঙ্গে ফোনে দাদার ঝগড়া হয়। তার কিছুক্ষণ পরই দাদা কীটনাশক খেয়ে নেয়। প্রণয়ঘটিত কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের অনুমান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ