নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: হাওড়া-বর্ধমান লোকালে পাথর ছোড়ার জেরে এক তরুণী জখম হলেন। রবিবার গভীর রাতে হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ ট্রেনে ওই ঘটনা ঘটেছে। রাতের শেষ ট্রেন আদিসপ্তগ্রামে ঢোকার মুখে আচমকা ট্রেনের একটি কামরার জানালার কাচ ভেঙে পড়ে। জানালার কাছেই ছিলেন তরুণী যাত্রী। মামন জানা নামে ওই তরুণীর মাথা ফেটে যায়। পরে দেখা যায়, জানালা লক্ষ্য করে পাথর ছোড়ায় ওই ঘটনা ঘটেছে। রাতেই তরুণী মৌখিকভাবে জিআরপি এবং আরপিএফের কাছে অভিযোগ দায়ের করেন।
Advertisement
ত্রিবেণীর বাসিন্দা মামন, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। রাতে তিনি ভদ্রেশ্বর থেকেই বাড়ি ফিরছিলেন। মামন বলেন, আমি নিত্যযাত্রী। প্রতিদিন রাত হয়ে বাড়ি ফিরতে। আগেও বহুবার ফিরেছি। কিন্তু রবিবার রাতের ঘটনার পর খুবই উদ্বেগে আছি। আরপিএফ কর্তারা জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার সাঁকরাইল স্টেশনে প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ দেখান হকার সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, মাঝেমধ্যেই রেল পুলিসের তরফে অভিযান চালিয়ে ফাইন করা হচ্ছে। সন্ধ্যা পৌনে সাতটা থেকে চলা আধ ঘণ্টার বিক্ষোভে ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন পরিষেবা। রেল পুলিস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।