Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিরোধীদের চাপে সংসদীয় কমিটির রাজ্য সফর স্থগিত

বিরোধীদের চাপে সংসদীয় কমিটির রাজ্য সফর স্থগিত
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল সহ বিরোধীদের তীব্র প্রতিবাদে ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির রাজ্য পরিদর্শন আপাতত পিছিয়ে দিল লোকসভার সচিবালয়। যা নজিরবিহীন। আগামী ১২-১৪ নভেম্বর কমিটির কলকাতা, পাটনা, লখনউয়ের বৈঠক ‘স্থগিত’ করে দেওয়া হয়েছে। মোদি সরকার নতুন ওয়াকফ বিল এনে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নিতে চায় বলেই বিজেপি বিরোধীদের অভিযোগ। বিলের আরও অনেক বিষয় নিয়েও তাদের আপত্তি রয়েছে। অথচ সেই বিলের ব্যাপারে আলোচনা করতেই কমিটির চেয়ারম্যান তথা বিজেপির এমপি জগদম্বিকা পাল লাগাতার বৈঠক করে চলেছেন। বিরোধীদের মতামত না নিয়েই রাজ্য পরিদর্শনের কর্মসূচি তৈরি করছেন। এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সরব হন যৌথ কমিটির সদস্য তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই জবাবে লোকসভা সচিবালয় কড়া অবস্থান নিয়েছে। সচিবালয়ের সিদ্ধান্ত আপাতত ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির ট্যুর হবে না। সচিবালয়ের পক্ষে যুগ্ম সচিব জে এম বৈশাখ কমিটির চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন, কলকাতা, পাটনা, লখনউ ট্যুর আপাতত পিছিয়ে দিতে হবে। কবে হবে, পরে ঠিক হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ