Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় কন্টেনারের ধাক্কায় জখম স্কুটার চালক মহিলা

শুক্রবার সকালে কুমারগ্রাম ব্লকের বারোবিশা চৌপথিতে একটি কন্টেনারের ধাক্কায় জখম হন এক মহিলা। পুলিস সূত্রে জানা গিয়েছে, কন্টেনারটি ৩১সি জাতীয় সড়ক ধরে অসমের দিকে যাচ্ছিল। সেসময় ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন।

বারোবিশায় কন্টেনারের ধাক্কায় জখম স্কুটার চালক মহিলা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার সকালে কুমারগ্রাম ব্লকের বারোবিশা চৌপথিতে একটি কন্টেনারের ধাক্কায় জখম হন এক মহিলা। পুলিস সূত্রে জানা গিয়েছে, কন্টেনারটি ৩১সি জাতীয় সড়ক ধরে অসমের দিকে যাচ্ছিল। সেসময় ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। কন্টেনারটি স্কুটারে ধাক্কা মারলে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। ওই মহিলার মাথায় আঘাত লাগলেও তাঁর ছেলের কোনও ক্ষতি হয়নি। জখম মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বারোবিশা ফাঁড়ির পুলিস কন্টেনারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ