Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশা হাইস্কুলের তিন ছাত্র পুরোহিতের ভূমিকায়

প্রফেশনাল পুরোহিত দিয়ে নয়, কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুলে পুজো করল তিন ছাত্র। নবম শ্রেণির কৌশিক চক্রবর্তী, একাদশের গৌরব সাহা এবং সপ্তম শ্রেণির গৌতম চক্রবর্তী ছিল পুরোহিতের ভূমিকায়। পুজোর মুখ্য ভূমিকায় ছিল কৌশিক চক্রবর্তী।

বারোবিশা হাইস্কুলের তিন ছাত্র পুরোহিতের ভূমিকায়
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: প্রফেশনাল পুরোহিত দিয়ে নয়, কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুলে পুজো করল তিন ছাত্র। নবম শ্রেণির কৌশিক চক্রবর্তী, একাদশের গৌরব সাহা এবং সপ্তম শ্রেণির গৌতম চক্রবর্তী ছিল পুরোহিতের ভূমিকায়। পুজোর মুখ্য ভূমিকায় ছিল কৌশিক চক্রবর্তী। তাকে সহযোগিতা করেছে বাকি দুজন। অন্যরকমভাবে পুজো আয়োজনে বারোবিশা হাইস্কুল এক নজির সৃষ্টি করল। 
Advertisement
সোমবার সকাল থেকেই স্কুল চত্বরে ছিল চরম ব্যস্ততা। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা পুজোয় অংশ নেন। সব নিয়ম মেতে পুজো শেষে অঞ্জলি প্রদান করা হয়। স্কুলেরই ছাত্রদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন হওয়ায় খুশি ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। সরস্বতী পুজো শেষে প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা ঘোষণা করেন, আগামী তিন বছর ওই তিন ছাত্র মিলেই স্কুলের সরস্বতী পুজো করবে। 
এবার পুরোহিতের বদলে স্কুলেরই ছাত্রদের দিয়ে সরস্বতী পুজো করিয়ে এক অভিনবত্বের ছাপ রাখল বারোবিশা হাইস্কুল। প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের তিন ছাত্র মিলে সরস্বতী পুজো করেছে। স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদ্‌যাপন চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ