Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কলকাতায় খেলতে মুখিয়ে ব্রাজিল

এই প্রথম ভারতের মাটিতে খেলবে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়দের মুখোমুখি হবে খালিদ জামিলের ছেলেরা।

কলকাতায় খেলতে মুখিয়ে ব্রাজিল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: এই প্রথম ভারতের মাটিতে খেলবে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়দের মুখোমুখি হবে খালিদ জামিলের ছেলেরা। চলতি ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে সেলেকাওরা। অস্ট্রেলিয়ায় জোড়া ম্যাচ খেলে ১ অক্টোবর কলকাতায় পা রাখবেন ভিনিসিয়াস-রাফিনহারা। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। এবার ভারতের বিরুদ্ধে লড়াইকে নিছক প্রীতি ম্যাচ হিসাবে দেখতে নারাজ ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। তিনি জানান, ‘ফ্রেন্ডলি হিসাবে এই ম্যাচকে দেখছি না। মাঠে লড়াই হবে। কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে দেখার অভ্যাস নেই। ভারতকেও আমরা গুরুত্ব দিচ্ছি। শুনেছি, কলকাতাবাসী ফুটবলপ্রেমী। তাঁদের আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়াই ভিনিসিয়াসদের লক্ষ্য। ওখানে খেলার জন্য আমরা মুখিয়ে আছি।’

Advertisement

ফিফা র‌্যাংকিংয়ের নিরিখে ভারত ও ব্রাজিলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। ক্রমতালিকায় পঞ্চম স্থানে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। আর ভারতের অবস্থান ১৩৮। তবে র‌্যাংকিংয়ের নিরিখে প্রতিপক্ষকে বিচার করতে নারাজ অভিজ্ঞ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ