সাও পাওলো: গত বছর জানুয়ারি মাসে নিয়েছিলেন কোচের দায়িত্ব। তারপরেই তাঁর মুখে শোনা গিয়েছিল বড় বড় বুলি। বিশ্বকাপ ফাইনাল নাকি খেলবে ব্রাজিল। কিন্তু বাস্তব বড় রুক্ষ্ম। কঠিনও বটে। আর ১৪ মাসের মধ্যে তা হাড়েহাড়ে টের পেলেন ডোরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার কাছে ১-৪ গোলে লজ্জার হারের ৭২ ঘণ্টার মধ্যেই তাঁকে ছেঁটে ফেলল ব্রাজিল ফুটবল কনফেডারেশনস। সংস্থার প্রেসিডেন্ট এডনাল্ডো রডরিগেজ জানান, ‘ডোরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। দ্রুত তাঁর বিকল্প চূড়ান্ত করা হবে। তবে পরবর্তী কোচ নিয়ে একাধিক কথা লেখা হচ্ছে। তবে যতদিন পর্যন্ত না কোনও কিছু চূড়ান্ত হচ্ছে, যাবতীয় গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’



