Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হেক্সা জয়ের স্বপ্ন নিয়েই আমেরিকা পৌঁছাল ব্রাজিল

ব্রাজিল দলের হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে নিউ ইয়র্কে পৌঁছেছে নেইমাররা। দলে আবেগময় শুভেচ্ছা জানিয়েছেন কোচ আনসেলোত্তি। বিস্তারিত পড়ুন।

হেক্সা জয়ের স্বপ্ন নিয়েই আমেরিকা পৌঁছাল ব্রাজিল
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২০০২ সালে লুইস ফেলিপে স্কোলারির প্রশিক্ষণে পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। তারপর কেটে দিয়েছে দীর্ঘ ২৪ বছর। পরবর্তী পাঁচটি আসরে ব্যর্থতাই সঙ্গী সেলেকাওদের। তবে গত দু’দশকের ব্যর্থতা ঝেড়ে মার্কিন মুলুকে হেক্সা জয়ের স্বপ্ন নিয়েই সোমবার বিমানে উঠলেন নেইমার-ভিনিসিয়াসরা। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা নাগাদ নিউ ইয়র্কে পা রাখে সাম্বা ব্রিগেড। আপাতত নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্কে প্রস্তুতি সারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার ঘরের মাঠে পানামাকে ৬-২ গোল হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণ করে আনসেলোত্তি ব্রিগেড। আগামী রবিবার মিশরের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে অভিযান শুরু করবে পেলের দেশ।

Advertisement

এদিকে, বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার আগে গোটা দলকে শুভেচ্ছা জানাতে এক বিশেষ ইভেন্টের আয়োজন করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এই অনুষ্ঠানে বেশ আবেগপ্রবণ দেখায় কোচ কার্লো আনসেলোত্তিকে। আসলে ব্রাজিল দলের পাশাপাশি একে একে শুভেচ্ছা জানান কোচ ও ফুটবলারের প্রিয়জনরা। সেখানেই আনসেসোত্তির জন্য বিশেষ বার্তা পাঠায় তাঁর নাতি-নাতনিরা। দাদুর কাছে তাদের আবদার, ‘স্পেন ও ফ্রান্সকে হারাতে হবে। আমাদের জন্য ষষ্ঠ বিশ্বকাপটা ঘরে নিয়ে এসো।’ যা দেখে চোখে জল চলে আসে বর্ষীয়ান কোচের। তিনি বলেন, ‘আমরা ইতালিয়ান। তবে আবেগের নিরিখে ব্রাজিলিয়ানদের খুব কাছাকাছি থাকব। নাতি-নাতনিরা যেভাবে ব্রাজিল দলকে আপন করে নিয়েছে তা দেখে সত্যিই আপ্লুত। তবে বাস্তবের মাটিতে পা রাখতে হবে। সামনে কঠিন লড়াই। তার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাপ জয়ের জন্য ঝাঁপাতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ