Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ব্রহ্মমুহূর্তে ট্রেলার

বৃহস্পতিবার ভোর চারটে বেজে ১৫ মিনিট। ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ পার্ট ১-এর ট্রেলার

ব্রহ্মমুহূর্তে  ট্রেলার
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বৃহস্পতিবার ভোর চারটে বেজে ১৫ মিনিট। ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ পার্ট ১-এর ট্রেলার। রামরূপে রণবীর কাপুর, রাবণ হিসাবে যশ, সীতার বেশে সাই পল্লবী ও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবের পূর্ণাঙ্গ লুক সামনে এল। ঝলকে নজর কেড়েছেন যশ। তাঁর ব্যক্তিত্ব ও স্ক্রিন প্রেজেন্স আলাদা মাত্রা দিয়েছে ট্রেলারটিকে। সীতার ভূমিকায় সাই পল্লবীকে কেমন লাগবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল। তবে ট্রেলারে তাঁর স্নিগ্ধ উপস্থিতি মুগ্ধ করেছে। রামের ভূমিকায় রণবীরও অপূর্ব। তবে তাঁর সংলাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে। ৪ হাজার কোটি টাকার বাজেটে তৈরি ভিএফএক্স নিয়েও সংশয়ে অনুরাগীদের একাংশ। যদিও অযোধ্যা ও লংকার সেট, প্রাচুর্য, রাজকীয়তা থেকে চোখ ফেরানো মুশকিল। রামের ১৪ বছরের বনবাস থেকে হরধনু ভঙ্গ, শূর্পনখার নাক কাটা থেকে যুদ্ধের দৃশ্য— ৪ মিনিট ১০ সেকেন্ডের ঝলকে মহাকাব্যের একাধিক ঘটনা তুলে ধরেছেন নির্মাতারা। তবে বজরংবলির ভূমিকায় সানি দেওলের দেখা পাওয়া যায়নি। অনেকের অনুমান দ্বিতীয় পর্বের জন্যই সেই চমক তুলে রেখেছেন নির্মাতারা। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ৮ নভেম্বর। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ