Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ চাঁচলে

বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ চাঁচলে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: প্রেম দিবসের পরে লাল টুকটুকে চুড়িদার পরে ঘর ছাড়ল ষোলো বছরের নাবালিকা! যদিও পরিবার বুধবার অপহরণের অভিযোগ দায়ের করেছে চাঁচল থানায়। চাঁচল-১ ব্লকের এক যুবক সহ দুই সঙ্গী মিলে মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকাকে বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে বলে অভিযোগ। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অপহরণকারীরা বাড়ির সামনে থেকে নাবালিকাকে তুলে নিয়ে যায়। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। এদিন মেয়েকে উদ্ধারের দাবিতে চাঁচল থানায় অপহরণের অভিযোগ করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের মেয়ে দশম শ্রেণিতে এলাকার একটি হাইস্কুলে পাঠরত। এবার সে মাধ্যমিক পরীক্ষা দেয়নি। মঙ্গলবার সারাদিন পরনে লাল চুড়িদার পরেছিল তাঁদের মেয়ে। সন্ধ্যা নাগাদ বাড়ির সামনে থেকে দুই যুবক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। অপহৃতার মা বলেন, মেয়ের মোবাইল বন্ধ। কী অবস্থায় মেয়ের দিন কাটছে, দুশ্চিন্তায় রয়েছি। পুলিস দ্রুত উদ্ধার করুক। পুলিসের প্রাথমিক অনুমান, নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকতে পারে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, দুই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
এই ঘটনায় অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছে শিক্ষামহল। কমবেশি প্রতিটি স্কুলে কন্যাশ্রীক্লাব গঠিত হয়েছে। সেখানে ছাত্রীদের বাল্য বিবাহ নিয়ে সচেতন করা হয়। কমবয়সে যাতে বিয়ে না দিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার কন্যাশ্রী চালু করেছে। কিন্তু নিজের সন্তান কখন কি করছে এনিয়ে অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার। চাঁচলের একটি সরকারি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সবসময় সুপরামর্শ দিয়ে থাকেন। তবে নিজের মেয়েকে আগলে রাখা একজন বাবা মায়ের কর্তব্য। প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়া দরকার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ