Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রতিশ্রুতিতে  সহবাস, ধৃত যুবক

বিয়ের প্রতিশ্রুতিতে  সহবাস, ধৃত যুবক
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি হাওড়ার ডোমজুড়ে। অভিযোগকারী তরুণী সল্টলেকের মহিষবাথান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তাঁর অভিযোগ, বিগত তিন বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক একাধিকবার সহবাস করেছে। কিন্তু, বিয়ে করতে বলায়, সে রাজি হচ্ছিল না। তারপরই ওই তরুণী পুলিসের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ