Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের  ধৃত বনগাঁর কাউন্সিলার, পরে জামিন

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের  ধৃত বনগাঁর কাউন্সিলার, পরে জামিন
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলার চিরঞ্জিৎ বিশ্বাস। এক মহিলার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বনগাঁ থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক কাউন্সিলারের জামিন মঞ্জুর করেন।
Advertisement
বনগাঁর বাসিন্দা এক গৃহবধূর অভিযোগ, স্থানীয় পুরসভার নির্দল কাউন্সিলার চিরঞ্জিৎ বিশ্বাস তাঁর সঙ্গে প্রায় এক বছর ধরে সম্পর্কে জড়িত। ওই কাউন্সিলার শহরে একটি ভাড়া বাড়িতে তাঁকে রেখেছিলেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন চিরঞ্জিৎ। যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। মহিলার অভিযোগ, কাউন্সিলার এখন সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। শনিবার রাতে ও রবিবার সকালে কাউন্সিলারের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান অভিযোগকারিণী। তিনি জানান, চিরঞ্জিতের সঙ্গে থাকবেন বলেই স্বামীর সংসার ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছেন তিনি। 
জানা গিয়েছে, অনেক আগেই ওই কাউন্সিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই গৃহবধূ। পরে তিনি অভিযোগ তুলে নেন। আদালতে জবানবন্দি দেন তিনি। এদিন অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। জানা গিয়েছে, অতীতে দেওয়া গৃহবধূর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন জামিন মঞ্জুর হয় চিরঞ্জিতের। অভিযুক্ত অবশ্য বলেছেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপির মদতেই ওই মহিলা তাঁর বিরুদ্ধে এই মামলা ঠুকেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ