Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের পরিকল্পনা 

বিয়ের পরিকল্পনা 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
গত বছরই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। এবার বিয়ের পরিকল্পনা শুরু করলেন তাঁরা। শোনা যাচ্ছে, ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। ইতিমধ্যে শুরু হয়েছে তার প্রস্তুতি। মুম্বই শহরেই ধুমধাম করে বিয়ের আয়োজন করতে চান তাঁরা। এ জন্য মুম্বইয়ে নতুন ঠিকানার খোঁজে রয়েছেন যুগল। বিয়ের পর সেই আবাসনেই থাকবেন তাঁরা। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রেই এই খবর মিলেছে। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ তাঁরা।   
Advertisement
সম্পর্কিত সংবাদ