Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির প্রাচীরে ধাক্কা ডাম্পারের, কাচ ভেঙে পড়ে গেলেন চালকের সহকারী

বাড়ির প্রাচীরে ধাক্কা ডাম্পারের, কাচ ভেঙে পড়ে গেলেন চালকের সহকারী
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: ভোরে বিকট শব্দে ঘুম ভাঙল পরিবারের লোকজনের। তপনের রামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে বাড়ির প্রাচীরে ধাক্কা ডাম্পারের। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। সোমবার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে। গঙ্গারামপুর থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল খালি ডাম্পারটি। হঠাত্ ডাম্পারটি জাতীয় সড়কের ধারে থাকা একটি সিগনাল পোস্টে ধাক্কা মেরে একটি বাড়ির প্রাচীরে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কার বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাড়ির লোকজনের। স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে এলে ঘটনাটি নজরে আসে তাঁদের। ডাম্পার চালকের সহকারী গাড়ির সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে অল্পবিস্তর আহত হন। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেঙে যায় একটি বাড়ির সামনের সীমানা প্রাচীর। 
Advertisement
ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য অমিত সরকার বলেন, ভোরে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি একটি ডাম্পার আমাদের বাড়ির সামনে এসে ধাক্কা মেরেছে। বাড়ির সীমানা প্রাচীর বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। গাড়িটি যদি উল্টে যেত অথবা আর একটু সামনের দিকে এগিয়ে যেত তাহলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। চালকের অসাবধানতা এবং অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা। স্থানীয়দের অনুমান, চালকের চোখে ঘুম চলে আসায় এই দুর্ঘটনা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ