Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু! মঞ্চেই লুটিয়ে পড়লেন তরুণী, চাঞ্চল্য

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু! মঞ্চেই লুটিয়ে পড়লেন তরুণী, চাঞ্চল্য
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল, ১০ ফেব্রুয়ারি: চারদিকে আলো ঝলমল পরিবেশ। চলছিল বিয়ের অনুষ্ঠান। ভিড় জমিয়েছিলেন প্রায় ২০০-র ও বেশি মানুষ। কিন্তু সেই আনন্দের পরিবেশ যে মুহূর্তেই বিষাদে পরিণত হবে সে কথা কেউই ভাবতে পারেননি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে নাচতে আচমকা মৃত্যু হল এক তরুণীর। মধ্যপ্রদেশের বিদিশা জেলার ঘটনা। মৃতার নাম পরিণীতা জৈন (২৩)। তিনি ইন্দোরের বাসিন্দা। গত শনিবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিদিশা জেলায় এসেছিলেন। সমাজ মাধ্যমে ছড়ি পড়া একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান) দেখা যাচ্ছে, পরিণীতা মঞ্চে উপর নাচ ছিলেন। তারস্বরে বাজছিল একটি হিন্দি গান। কিছুক্ষণ পরই নাচতে নাচতে আচমকা তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। এরপরই সেখানে শোরগোল পড়ে যায়। পরিণীতাকে উদ্ধার করে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে পরিণীতার মৃত্যু হয়েছে। মৃতার পরিবার সূত্রে খবর, পরিণীতার একটি ভাই ছিল। ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ