Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের ১০দিনের মধ্যে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

বিয়ের দশদিনের মাথায় যুবকের রহস্যমৃত্যু। বাড়ির কাছে আমবাগান থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। মঙ্গলবার দুপুরে সদ্য বিবাহিত যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের কোনার গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অজয় মণ্ডল(২২)।

বিয়ের ১০দিনের মধ্যে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বিয়ের দশদিনের মাথায় যুবকের রহস্যমৃত্যু। বাড়ির কাছে আমবাগান থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। মঙ্গলবার দুপুরে সদ্য বিবাহিত যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের কোনার গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অজয় মণ্ডল(২২)। তাঁর বাড়ি কোনার গ্রামে। এটি খুন না কি, আত্মহত্যা সেই তদন্ত  করছে পুলিস।‌ স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সামাজিক মাধ্যমে এক যুবতীর সঙ্গে যোগাযোগ হয়। তারপর ভালোবাসার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। চাঁচলের গৌরহন্ড এলাকায় ১০ দিন আগে বিয়ে করেন যুবক। পেশায় দিনমজুর অজয় বরাবরই শান্ত স্বভাবের বলে পরিচিত। বিয়ের তিনদিন পর বিহারের কিষানগঞ্জে কাজ করতে চলে যেতে হয় তাঁকে। তিনদিন কাজ করার পর তিনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার একদিন পরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান অজয়। দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছে পুকুরের পাশের আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিন সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে গিয়ে আমগাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের স্ত্রী মাধবী দাস বলেন, পরিবারে কোনও অশান্তি ছিল না। অজয় দু’দিন ধরে নিখোঁজ ছিল। আজ আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। কি কারণে আত্মহত্যা করল, কিছুই বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দা দেবাশিস মণ্ডল বলেন,পরিবারে অশান্তির কথা কোনওদিন শুনিনি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ