Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের আগে আলু খেতে জল দিতে গিয়ে মৃত্যু যুবকের

বাড়ির বড় ছেলের বিয়ে বৃহস্পতিবার। উঠোনজুড়ে চলছে প্যান্ডেল বাঁধার কাজ। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-পরিজন সকলকে নিমন্ত্রণ করাও হয়েছে। নিকট আত্মীয়রা বিয়েবাড়ি আসতে শুরু করেছেন। কিন্তু এমন সময়েই নেমে এল বিষাদ

বিয়ের আগে আলু খেতে জল দিতে গিয়ে মৃত্যু যুবকের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: বাড়ির বড় ছেলের বিয়ে বৃহস্পতিবার। উঠোনজুড়ে চলছে প্যান্ডেল বাঁধার কাজ। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-পরিজন সকলকে নিমন্ত্রণ করাও হয়েছে। নিকট আত্মীয়রা বিয়েবাড়ি আসতে শুরু করেছেন। কিন্তু এমন সময়েই নেমে এল বিষাদ। সোমবার আলু খেতে জল দিতে গিয়ে মৃত্যু হল পাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ির সাঁকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ায়। 
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজু হোসেনের (২৩) বিয়ে ঠিক হয় জায়গাঁয়। এদিন দুপুরে রাজু বাড়ির পাশে খেতে জল দিতে যান। পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন ধূপগুড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিস। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামা হয়েছে। পাত্রের মামা জাহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিয়ে, শুক্রবার বউভাত। আয়োজন চলছিল বাড়িতে। তার আগেই ভাগ্নে মারা গেল। এদিকে, হবু স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে কনেও। তাঁর পরিবারের সদস্যরাও হাসপাতালে আসেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ