আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘মিত্র ও ঘোষ পাবলিশার্স’ (স্টল-২৫৭) থেকে প্রকাশিত হল অন্যস্বাদের গ্রন্থ ‘বিপ্লবীদের রবীন্দ্রনাথ’। সৌম্যব্রত দাশগুপ্ত ও সৈকত নিয়োগীর কলমে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিপ্লবীদের সম্পর্কের দুষ্প্রাপ্য চিঠিপত্র, অনুশীলন, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীদের সঙ্গে সংযোগ, লীলা রায় ও অনিল রায়ের সঙ্গে করিব পত্রাবলী, প্রবাসে গদর পার্টির নেতৃত্বের দ্বারা রবীন্দ্রনাথকে হত্যার চেষ্টার বিবরণ ও গোয়েন্দা নথিপত্র রয়েছে। শেষ অধ্যায়ে ব্রিটিশ নথিপত্রে রবীন্দ্রনাথের প্রসঙ্গও আলোচিত হয়েছে।



