Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষতা-তারুণ্যের মিশ্রণেই বুথ লেভেল এজেন্ট বাছাই, ছাব্বিশের নির্বাচনে রণকৌশল তৃণমূলের

দক্ষতা-তারুণ্যের মিশ্রণেই বুথ লেভেল এজেন্ট বাছাই, ছাব্বিশের নির্বাচনে রণকৌশল তৃণমূলের
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য পুরোদমে সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে একাধিক নতুন মুখকে সামনে এনেছে জোড়াফুল শিবির। নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে বোঝেন, ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করেন, বুথের কর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন ব্যক্তিদেরই বুথ লেভেল এজেন্ট বা ‘বিএলএ ১’ হিসেবে নিয়োগ করা হয়েছে। যাঁদের বিএলএ ১ নিয়োগ করা হয়েছে, আগামী দিনে তাঁরাই প্রত্যেকটি বুথে ‘বিএলএ ২’ নিয়োগ করবেন।

Advertisement

ভুয়ো ভোটার খোঁজার কাজ রাজ্যজুড়ে জারি রেখেছে তৃণমূল। প্রত্যেকটি জেলায় চলছে স্ক্রুটিনি পর্ব। কোনওরকম অসঙ্গতি নজরে এলে বা একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড পাওয়া গেলে তৎক্ষণাৎ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে তৃণমূল। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েও অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল।
সূত্রের খবর, এখন তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলায় ‘বিএলএ ১’-দের তালিকা তৈরি করেছে তৃণমূল। বীরভূম জেলায় এই দায়িত্ব পেয়েছেন দীপক রায়। তিনি বীরভূম জেলা তৃণমূলের সদস্য। পুরুলিয়ায় এই দায়িত্ব দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুশেন মাঝিকে। বাঁকুড়ায় এই দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের সদস্য প্রদীপ চক্রবর্তী। ঝাড়গ্রামে দায়িত্ব পেয়েছেন প্রসূন সারেঙ্গি।
নির্বাচনী বিভিন্ন কাজকর্মে যাঁরা দক্ষ, তেমন ব্যক্তিদের এক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলায় ‘বিএলএ ১’ –এর দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অজিত মাইতিকে। মেদিনীপুরের অংশটি দেখবেন বিধায়ক দীনেন রায়। দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন সাংসদ পার্থ ভৌমিক। বারাসাতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে তমলুক সাংগঠনিক ক্ষেত্রে বিএলএ ১ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক তিলক চক্রবর্তীকে। কাঁথির সাংগঠনিক জেলার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন বিধায়ক উত্তম বারিক।
দক্ষিণ কলকাতা তৃণমূলের রাজনৈতিক শক্তির ভিত হিসেবে চিহ্নিত। সেখানে ‘বিএলএ ১’ করা হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। তিনি দীর্ঘদিন ধরেই নির্বাচন সংক্রান্ত কাজকর্মে দক্ষ। উত্তরবঙ্গের জেলাগুলিতে এক্ষেত্রে তৃণমূল বাড়তি নজর দিয়েছে। উত্তরবঙ্গে তৃণমূলের রাজনৈতিক জমি পুরোমাত্রায় শক্তিশালী নয় এখনও। তাই আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে বাড়তি নজর রয়েছে শাসক দলের। তাই ‘বিএলএ ১’ পদে দক্ষতা এবং তারুণ্যের মিশ্রণ ঘটানো হয়েছে। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। কোচবিহারে দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দে ভৌমিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ