Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলা: শেষের আগেই গতবারের ভিড়কে টেক্কা

ঢেউয়ের সূচনা হয়েছিল শুরুতেই। তারপর প্লাবন থেকে ‘জনসুনামি’! তারই জেরে শেষ হওয়ার আগেই গতবারের ভিড়কে ছাপিয়ে গেল কলকাতা বইমেলা! গতবার এসেছিলেন ২৭ লক্ষ মানুষ।

বইমেলা: শেষের আগেই গতবারের ভিড়কে টেক্কা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঢেউয়ের সূচনা হয়েছিল শুরুতেই। তারপর প্লাবন থেকে ‘জনসুনামি’! তারই জেরে শেষ হওয়ার আগেই গতবারের ভিড়কে ছাপিয়ে গেল কলকাতা বইমেলা! গতবার এসেছিলেন ২৭ লক্ষ মানুষ। এবার ১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত ভিড় হয়েছে ২৯ লক্ষ ৩০ হাজার! এখনও মেলা আজ সোমবার এবং কাল মঙ্গলবার বাকি। তাই ৩০ লক্ষ যে ছাড়িয়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গিল্ডের যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে বলেন, শুধু ভিড় নয়। এবার সবার হাতে হাতে বইয়ের ব্যাগ। বিক্রিও ভালো। পাঠকদের এই ভালোবাসাকে স্বাগত।

Advertisement

২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন হয়েছে। তারপর ২৩ থেকে ২৬ জানুয়ারি ছিল ছুটির দিন। এই চারদিনে জনপ্লাবন নামে। ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলায় হাজির হয়েছিলেন ২৫ লক্ষ মানুষ। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ১ ফেব্রুয়ারি রবিবার ৪ লক্ষ ৩০ হাজার মানুষ বইমেলায় এসেছেন। ২৫ জানুয়ারি প্রথম রবিবারে এসেছিলেন ৪ লক্ষ মানুষ। শেষ রবিবার সেই রবিবারকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে। এখনো পর্যন্ত এই রবিবারের ভিড় একদিনের সর্বোচ্চ ভিড়। সোমবার ও মঙ্গলবার কাজের দিন হলেও শেষের সময় প্রতিবার ভিড় হয়। এবারও হবে। আমরা চাই, বইমেলায় পাঠকের প্লাবন নামুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ