Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে প্রাথমিক বিদ্যালয়ে চালু হল বুক ব্যাঙ্ক

বারাসতে প্রাথমিক  বিদ্যালয়ে চালু  হল বুক ব্যাঙ্ক
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খুদে পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়নে সোমবার বারাসতের রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হল ‘বুক ব্যাঙ্ক’। এদিন এর আনুষ্ঠানিক সূচনা করেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার, পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলার সুমিত সাহা প্রমুখ। এদিন পরিবেশ রক্ষায় গাছ লাগানোয় উৎসাহ দিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। স্কুল চত্বরেই গাছ লাগানো হয়েছে। রামকৃষ্ণপুর প্রাথমিক স্কুলের বেশ কিছু প্রাক্তনী ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত ছিলেন। এদিন তাঁদেরও বীরের সম্মান জানানো হয় স্কুলের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা মণ্ডল হোসেন বলেন, এটির ফলে খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি বাড়তি ঝোঁক তৈরি হবে। এর প্রশংসা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানও। উনি স্কুলের ভিতরে একটি ড্রপ বক্স চালু করার প্রস্তাব দিয়েছেন। পড়ুয়ারা তাদের মনের কথা লিখে ওই ড্রপ বক্সে রাখবে। সেটা চেয়ারম্যান দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন। আমরা ওঁর প্রস্তাব কার্যকরী করব। অন্যদিকে সুমিত বলেন, পড়ুয়াদের শিক্ষার মান উন্নত করতেই পাঠ্য বইয়ের পাশাপাশি বেশ কিছু সহযোগী বই নিয়ে একটা বুক ব্যাঙ্ক অর্থাৎ লাইব্রেরি চালু করা হল। এখানে বাচ্চাদের পড়ার উপযোগী বিভিন্ন বই আছে। বাঁধা ধরা সময়ের বাইরে নির্দিষ্ট একটা সময়ে পড়ুয়াদের লাইব্রেরিতে নিয়ে গিয়ে অন্যরকম বই পড়ানোতে আমরা উৎসাহিত করতে চাইছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ