Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক!

অণ্ডাল বিমানবন্দরের অদূরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়।

অণ্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক!
  • ২৩ জুন, ২০২৫ ২২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল:  অণ্ডাল বিমানবন্দরের অদূরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, বিমানবন্দর সংযুক্তকারী রাস্তার পাশে ব্যাগটি পড়েছিল। ব্যাগের কোনও দাবিদার না থাকায় স্থানীয় মানুষজন বিষয়টি পুলিসের নজরে আনে। এরপরই পুলিস বোম স্কোয়ার্ডের এর সহযোগিতায় ব্যাগের কাছে পৌঁছায়। সাবধানতার সঙ্গে ব্যাগ খুলে দেখা যায় সেখানে বেশ কিছু ফল ও মিষ্টি রয়েছে। স্বস্তি ফেরে পুলিস ও প্রশাসনিক মহলে। 

Advertisement

এসিপি অণ্ডাল পিন্টু সাহা বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন যাত্রী একাধিক ব্যাগ নিয়ে যাওয়ার সময় কোনোভাবেই এই ব্যাগটি ফেলে যান।” 

উল্লেখ্য বিষয় হল, কাশ্মীরে জঙ্গি হামলার পরই দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দর গুলির উপর বাড়তি নজর রাখা হয়। তারই মাঝে এই ঘটনায় শোরগোল পড়েছিল এলাকায়। 

অণ্ডাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক মণ্ডল বলেন, “আমাদের এলাকায় পুলিস ও প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। ব্যাগটি দ্রুত নজরে আসে এবং পুলিস প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।”

Advertisement
সম্পর্কিত সংবাদ