Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা, সাদা থান উদ্ধার

শনিবার সকালে দেগঙ্গার অনন্তপাড়ায় এক বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ল।

বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা, সাদা থান উদ্ধার
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সকালে দেগঙ্গার অনন্তপাড়ায় এক বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ল। গেটের সামনে পড়ে ছিল বোমা। পাশে সাদা থান, রজনীগন্ধার মালা আর ধূপকাঠি। উঠোনে বড় অক্ষরে লেখা ‘তুই শেষ, ছেলে শেষ’। সকাল হতেই সেই দৃশ্য দেখে এলাকায় শোরগোল পড়ে যায়।

Advertisement

দেগঙ্গার অনন্তপাড়া ৭১ নম্বর বুথে বিজেপির সভাপতি নৃপেন্দ্রনাথ দাস। তিনি এদিন সকালে বাড়ির দরজা খুলেই এই দৃশ্য দেখতে পান। অনেকেই বলছেন, ভয় দেখাতে এই কাণ্ড ঘটানো হয়েছে। উঠোনে লেখা হুমকির বার্তা ঘিরে চাঞ্চল্য আরও বাড়ে। খবর ছড়াতেই এলাকায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতা নৃপেন্দ্রনাথ দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁদের কর্মী-সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এদিনও আমাকে ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। বোমা-সহ সমস্ত সামগ্রী উদ্ধার করেছে তারা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ