Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিওএ’র সভাপতি চন্দন রায়চৌধুরী

বিওএ’র সভাপতি চন্দন রায়চৌধুরী
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একতরফা লড়াই শেষে বেঙ্গল ওলিম্পিকস অ্যাসোসিয়েশনের সভাপতির পদে ফিরলেন চন্দন রায়চৌধুরী। শনিবারের নির্বাচনে বিপুল ব্যবধানে তিনি হারালেন স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনে চন্দন রায়চৌধুরী পেয়েছেন ৪৫ জনের সমর্থন। পক্ষান্তরে, স্বপন বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহ মাত্র ২০টি। পাশাপাশি সচিব পদে জয়ী হয়েছেন জহর দাস। তাঁর দখলে ৪১টি ভোট। শুধু সভাপতি ও সচিব নয় গোটা প্যানেল নিয়েই বিওএ’র মসনদে ফিরেছে চন্দন গোষ্ঠী। এদিন জয়ের পর তাঁর বক্তব্য, ‘দীর্ঘদিন ধরেই অনেক কাজ আটকে রয়েছে। সেগুলো আগে করতে হবে। সবাইকে নিয়ে এগতে চাই।’ অন্যদিকে, স্বপন বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত মন্তব্য, ‘খেলা এখনও বাকি আছে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ