নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দামামা বেজে গেল বেঙ্গল ওলিম্পিকস অ্যাসোসিয়েশনের নির্বাচনের। সভাপতি পদে লড়বেন স্বপন বন্দ্যোপাধ্যায় ও চন্দন রায়চৌধুরী। সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বিশ্বরূপ দে এবং রামানুজ মুখোপাধ্যায়। সচিব পদে নাম রয়েছে জহর দাসের। নির্বাচন হবে ২৯ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৬ নভেম্বর।



