Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগে দিঘি সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার

আরামবাগে দিঘি সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার সকালে আরামবাগের দিঘি সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম কালীপদ মুর্মু (৫০)। বাড়ি ডিহিবায়রা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাস্তার থেকে কিছুটা দূরে একটি মাচায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিস গিয়ে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যায়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে জগাই মুর্মু বলেন, বাবা সোমবার বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর রাতে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেছি। এদিন সকালে দেহ পাওয়া গিয়েছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের 

Advertisement

রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ