Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সৌদিতে মৃত ছাত্রের দেহ আনা হল নিমতায়

সৌদিতে মৃত ছাত্রের দেহ আনা হল নিমতায়
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উচ্চশিক্ষার জন্য সৌদি আরবে গিয়ে রহস্যজনক মৃত্যু নিমতার জয়দীপ চৌধুরী (৩৫) নামে এক পড়ুয়ার। মৃত্যুর প্রায় ২০ দিন পর নিমতা মন্দির পাড়া নিউ রোডের বাড়িতে শনিবার বিকেলে পৌঁছল তাঁর কফিনবন্দি দেহ। মেধাবী ছাত্রের মৃত্যুতে পরিবার ও পড়শিরা শোকাহত হয়ে পড়েছেন। জয়দীপের বৃদ্ধ বাবা রতনকুমার চৌধুরী এবং মা রূপাদেবী কার্যত ভেঙে পড়েছেন। মা বলেন, ‘ছেলের পড়াশোনা করতে করতে এত বছর কেটে গেল। আমি রত্ন হারিয়ে ফেললাম।’ বরানগর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) থেকে পরিসংখ্যান বিদ্যায় ২০২০ সালে পিএইচডি করার পর পোস্ট ডক্টরেটের জন্য ২০২২ সালে সৌদি যান জয়দীপ। জানা গিয়েছে, আবু ধাবিতে কিংস আবদুল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেন। ইউনিভার্সিটির হস্টেলে থাকতেন। গত অক্টোবরে কোর্স শেষ হওয়ার পর হস্টেলে থেকেই প্রজেক্ট ওয়ার্ক করছিলেন। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিমতা থানা মারফত নিমতার বাড়িতে তাঁর মৃত্যুসংবাদ আসে। প্রাথমিকভাবে পুলিস ও পরিবার জানতে পারে, হস্টেলের ঘর থেকে জয়দীপের দেহ উদ্ধার হয়েছে। পুলিস প্রশাসনের সহযোগিতায় দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় পরিবার। শনিবার দেহ আসে। সৌদির তরফে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি অ্যাটাক বলে উল্লেখ করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ