Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইছাপুরে বহুতলের বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

ইছাপুরে বহুতলের বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার দুপুরে বারাকপুরের ইছাপুর আনন্দমঠ এলাকায় বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তমাল ঘোষ (৬৫)। নোয়াপাড়া থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অসুস্থ হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত তমালবাবু অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি আনন্দমঠ এলাকার এক চারতলা আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন। কয়েকদিন ধরে তাঁকে ফ্ল্যাট থেকে বের হতে দেখেননি আবাসিকরা। এদিন সকালে ওই ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় আবাসিকদের সন্দেহ হয়। তাঁরা অনেকবার তমালবাবুকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। এরপর তাঁরা নোয়াপাড়া থানায় খবর দেন। পুলিস ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে।
তদন্তকারীরা জানিয়েছেন, আগে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই ছেলে থাকতেন। তাঁরা বর্তমানে রাজারহাটে থাকেন। গত তিন বছর ধরে আনন্দমঠের ফ্ল্যাটে ওই বৃদ্ধ একাই থাকছিলেন। অসুস্থ হয়ে কোনওভাবে তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ