Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে মিষ্টির দোকান থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

রায়গঞ্জে মিষ্টির দোকান থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল এক মিষ্টি ব্যবসায়ীর। যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে। মৃত ব্যবসায়ীর নাম গোপাল কুণ্ডু (৫২)। তিনি শহরের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়ার বাসিন্দা। শহরের প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানের মালিক তিনি। পুলিসের অনুমান, ব্যবসায়িক লোকসান কিংবা দাম্পত্য কলহের কারণে ওই ব্যবসায়ী আত্মঘাতী হয়ে থাকতে পারেন। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, এক মিষ্টির দোকানের মালিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই সুপার মার্কেট চত্বরের ওই মিষ্টির দোকানের মালিক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বলতেন, তাঁর ব্যবসা ভালো যাচ্ছে না। এরই মধ্যে এদিন সকালে বাড়ি থেকে বলে বেরোন দোকানে যাচ্ছেন বলে। কিন্তু তিনি দোকান খোলেননি। এদিকে দুপুর দেড়টা পর্যন্ত দোকান খোলা না দেখে গোপালবাবুর খোঁজ শুরু হয়। আত্মীয় ও আশপাশের দোকানদাররা তার খোঁজ করেন। শেষপর্যন্ত মিষ্টির দোকানের পিছনে রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সাধন বর্মন ও মৃতের আত্মীয়রা। কোঅর্ডিনেটর বলেন, গোপাল শহরের পুরনো মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে একজন। সুপার মার্কেটের পাশেই তাঁর মিষ্টির দোকান যথেষ্ট জনপ্রিয়। কিন্তু অবসাদের জন্য হয়তো এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ