Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুল শুধরে ডানলপ ফ্লাইওভারে বোর্ড বদল, সম্পূর্ণ চালু না হওয়া নিয়ে প্রশ্ন

ডানলপ ফ্লাইওভারে হরেক রকম স্পিড লিমিটের বোর্ড নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। ভুল শুধরে নতুন বোর্ড বসাল পূর্তদপ্তর।

ভুল শুধরে ডানলপ ফ্লাইওভারে বোর্ড  বদল, সম্পূর্ণ চালু না হওয়া নিয়ে প্রশ্ন
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  বরানগর: ডানলপ ফ্লাইওভারে হরেক রকম স্পিড লিমিটের বোর্ড নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। ভুল শুধরে নতুন বোর্ড বসাল পূর্তদপ্তর। সেখানে ঘণ্টায় ২০ কিমি গতিতে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের বিয়ারিং বদল, ছ’টি পিলার তৈরির কাজ কয়েক মাস আগেই সম্পূর্ণ হয়েছে। মাস দুয়েক আগে লোড টেস্টও হয়েছে। তবে সমস্ত গাড়ির জন্য কবে খুলবে এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার তার কোনও উত্তর নেই। 

Advertisement

ডানলপ মোড়ের ফ্লাইওভারে থাকা স্পিড লিমিটের বোর্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। কোনও বোর্ডে ৩০ কিমি লেখা রয়েছে, কোথাও  ১০ কিমি লেখা ছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা শুরু হয়। ভুল শুধরে সম্প্রতি পূর্তদপ্তর ফ্লাইওভারের সব বোর্ডে নতুন করে ২০ কিমি গতিতে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছ।
 তবে  ফ্লাইওভার কবে সম্পূর্ণ চালু হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৮ সালে ব্রিজের একটি বিয়ারিংয়ে ড্যামেজ ধরা পড়েছিল। ওই বছরের ১৮ সেপ্টেম্বর ভারী গাড়ি চলাচল বন্ধ করা হয়। ছ’বছর কাজ চলার পর চলতি বছরে বিশ্বকর্মা পুজোর আগে সেই কাজ সম্পন্ন হয়েছে। লোড টেস্টও হয়েছে। তারপরও ফ্লাইওভার দিয়ে আগের মতো বাইক ও ছোটো চার চাকা গাড়ি ছাড়া কোনও গাড়িকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। লোড টেস্টের ফলাফল কি, কবে ভারি গাড়ি চলবে, নাকি আর কোনওদিন ভারি গাড়ি চলবে না, তানিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। পুলিশ ও পূর্তদপ্তরে কানাঘুষো চলছে, লোড টেস্টে ফেল করেছে ডানলপ ফ্লাইওভার। তাই বড়ো গাড়ি চলার কোনও প্রশ্ন নেই। পূর্তদপ্তর জানিয়েছে, রাইটস থেকে লোড টেস্টের রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। ওই রিপোর্ট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ