Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চে

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চে
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় কলকাতার তৎকালীন পুলিস কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ব্যক্তিগত কারণে সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সেই মামলা গেল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সেখানেই এবার এই মামলার শুনানি হবে। তবে আগেই এই মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই মতো রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে, প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই জাতীয় মামলা দায়ের করার এক্তিয়ার মামলাকারীর নেই। হলফনামার কপি ইতিমধ্যে মামলাকারীকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আর জি করের ঘটনার পর চাপের মুখে কলকাতা পুলিসের কমিশনার পদ থেকে ইস্তফা দেন বিনীত গোয়েল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ