Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিন্নাবাড়ির বিজেপির প্রধান তৃণমূলে

বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সহ পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দিলেন। এদিন বিন্নাবাড়িতে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়।

বিন্নাবাড়ির বিজেপির প্রধান তৃণমূলে
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সহ পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দিলেন। এদিন বিন্নাবাড়িতে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়।
Advertisement
গত পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনের ৯টি তৃণমূল ও ৪টি বিজেপির দখলে ছিল। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও প্রধানের আসনটি এসটি সংরক্ষিত থাকায় বিজেপির জয়ী প্রার্থী আলাকসু লাকরাকে প্রধান হিসেবে মেনে নিতে হয় তৃণমূলের বোর্ড পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে। শিলিগুড়ি মহাকুমার ২২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও ১টি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান হয়েছিল। তবে এদিন যোগদানের পর ২২টিতে পূর্ণাঙ্গ ক্ষমতায় তৃণমূল। প্রধান সহ বিজেপির আরেক সদস্যা লক্ষ্মী হেমব্রম এদিন তৃণমূলে যোগদান করেন। একইসঙ্গে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ৮০টি পরিবার তৃণমূলে যোগদান করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ