Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঙালবাড়িতে বিশেষ দুয়ারে সরকার শিবির

নানা কারণে ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয় হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার সেই পঞ্চায়েত এলাকাতেই একদিনের জন্য বিশেষ দুয়ারে সরকারের আয়োজন করে জেলা প্রশাসন।

বাঙালবাড়িতে বিশেষ দুয়ারে সরকার শিবির
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নানা কারণে ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয় হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার সেই পঞ্চায়েত এলাকাতেই একদিনের জন্য বিশেষ দুয়ারে সরকারের আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে ওই এলাকার ব্যাঙ্ক কর্তৃপক্ষ একাধিক ক্যাম্প করে এদিন। মানুষজনের কাছ থেকে কেওয়াইসি সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়।
Advertisement
বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিক নওয়াজ বলেন, কেওয়াইসি করতে না পেরে বহু মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। টাকা আটকে যাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বিধবাভাতা সহ রাজ্যের জনমুখী নানা প্রকল্পের। বিষয়টি প্রশাসন জানতে পেরে এই বিশেষ দুয়ারে সরকারের আয়োজন করে। এদিন হেমতাবাদের বিডিও সুদীপ পাল ও জয়েন্ট বিডিও রৌনক রায় সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ