Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুর বিরুদ্ধে চাপে মহমেডান

বেঙ্গালুরুর বিরুদ্ধে চাপে মহমেডান
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে দ্বাদশ স্থানে মহমেডান স্পোর্টিং। বুধবার ঘরের মাঠে হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে চেরনিশভ ব্রিগেড। কয়েকদিন আগে ন’জনের ইস্ট বেঙ্গলকে হারাতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। স্ট্রাইকারদের ভেদশক্তির অভাব প্রকট। দীর্ঘদেহী স্টপার আদজা চোট পাওয়ার পর রক্ষণও ভঙ্গুর। সুনীলদের রোখা সাদা-কালো ব্রিগেডের অ্যাসিড টেস্ট। কঠিন পরিস্থিতিতে আলেক্সিস  ও কাসিমভ ফর্মে থাকলে লড়াই জমবে। অন্যদিকে, ১৭ পয়েন্ট নিয়ে মোহন বাগানের সঙ্গে একই বিন্দুতে দাঁড়িয়ে সুনীলরা। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে গার্ডেন সিটির দল। কিশোর ভারতীতে মহমেডান রক্ষণ দ্রুত ভেদ করতে মরিয়া তারা।
Advertisement
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ