Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুকে হারাল ওড়িশা এফসি

বেঙ্গালুরুকে হারাল ওড়িশা এফসি
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীর্ষস্থান পুনরুদ্ধার করতে ব্যর্থ বেঙ্গালুরু এফসি। রবিবার অ্যাওয়ে ম্যাচে রক্ষণের ব্যর্থতায় ওড়িশা এফসি’র কাছে ২-৪ গোলে হারল বাগিচা শহরের দলটি। জোড়া লক্ষ্যভেদে ম্যাচের নায়ক মরিসিও। অপর দুই গোলদাতা জেরি ও মোর্তাদা ফল। বেঙ্গালুরুর হয়ে গোল করেন সুনীল ও এডগার। জয়ের সুবাদে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল ওড়িশা। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। শীর্ষে থাকা মোহন বাগানের পয়েন্ট সমান। তবে সুনীলদের থেকে এক ম্যাচ কম খেলেছেন পেত্রাতোসরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ