Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বঙ্গ বিজেপি নিয়ে বৈঠক অমিত শাহর

বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লিতে তাঁর বাসভবনে শাহ আচমকাই ডেকে পাঠান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত সহ নেতা অমিত মালব্যকে।

বঙ্গ বিজেপি নিয়ে বৈঠক অমিত শাহর
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লিতে তাঁর বাসভবনে শাহ আচমকাই ডেকে পাঠান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত সহ নেতা অমিত মালব্যকে। দলীয় সূত্রের খবর, তাঁর উত্তরসূরী হিসেবে কাকে দেখতে চান, সেই বিষয়ে সুকান্তবাবুকে জিজ্ঞেস করেন শাহ। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী যদিও নির্দিষ্ট করে কারও নামোল্লেখ করেননি বলেই খবর। মালব্যকে শাহের নির্দেশ, গত লোকসভা ভোটের নিরিখে বাংলার কোন বিধানসভা আসনগুলিতে বিজেপি ভালো পরিস্থিতিতে আছে, তার তালিকা তৈরি করতে হবে। এরপর আসবে ‘দুর্বল’ আসন খোঁজার পালা। জানা যাচ্ছে, চলতি মাসেই রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। এদিনের বৈঠকের বিষয়ে অবশ্য রাজ্য বিজেপি আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ