Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুর শহরে দুই বাড়িতে চুরি

বুনিয়াদপুর শহরে দুই বাড়িতে চুরি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরে পরপর দুটি বাড়িতে চুরি। সিভিক ভলান্টিয়ারের বাড়িতেও চুরি দুষ্কৃতী দলের। শুক্রবার সকালে বুনিয়াদপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কোর্টমোড় এলাকায় ব্যবসায়ী বিশ্বনাথ হালদার ও সিভিক ভলান্টিয়ার বিভাস সরকারের বাড়িতে চুরি যায়।
Advertisement
সিভিকের বাড়িতে বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে কালীমন্দির থেকে মূর্তির স্বর্ণালঙ্কার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দিল্লিতে মাছের ব্যবসা করার জন্য বিশ্বনাথ সপরিবার বাইরে থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাদের গেট ভেঙে বিশ্বনাথের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। তারপর ঘরের দরজা ভেঙে আলমারি ভাঙে। ঘরের জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। প্রতিবেশীরাই চুরির বিষয়টি বিশ্বনাথকে জানান। চুরির খবর পেয়ে বংশীহারি থানার পুলিস ঘটনাস্থলে আসে।
বুনিয়াদপুর শহরে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রায় একমাস  আগে চুরির ঘটনায় তদন্তে নেমে বুনিয়াদপুর শহর ও বাউল এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। সিভিকের দাদা প্রশান্ত সরকার বলেন, মন্দিরের পাশেই আমার ঘর। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে চুরি করে চোরেরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ