Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুরে আয়ুষ মেলা

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুনিয়াদপুরে ৩ দিনের আয়ুষ মেলা শুরু হয়েছে। স্টল করে ভেষজ গাছের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছে দপ্তর। বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে শুরু হয়েছে এই মেলা।

বুনিয়াদপুরে আয়ুষ মেলা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুনিয়াদপুরে ৩ দিনের আয়ুষ মেলা শুরু হয়েছে। স্টল করে ভেষজ গাছের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছে দপ্তর। বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে শুরু হয়েছে এই মেলা। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। আয়ুষের পক্ষ থেকে একটি ক্যালেন্ডারও উদ্বোধন হয়।  
Advertisement
আয়ুর্বেদ, ন্যাচারোপ্যাথি, ইউনানি ও হোমিওপ্যাথি নিয়ে এই আয়ুষ মেলা। তিনদিনের মেলায় থাকছে যোগ, প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণ কর্মসূচি। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ওষুধও বিতরণ হবে। তিনদিন ধরে ভেষজ গাছের উপকারিতা নিয়ে মেলার স্টলে সচেতনতার পাশাপাশি প্রায় ২ হাজার ঔষধি গাছ বিনামূল্যে বিতরণ করবে জেলা স্বাস্থ্য দপ্তর। 
রক্তচাপ পরীক্ষা, যক্ষ্মা শনাক্তকরণ ক্যাম্প, থ্যালাসেমিয়া ক্যাম্প অনুষ্ঠিত হবে মেলায়। বাড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথি একটি ওষুধের বাক্স  দেওয়া হবে।  জেলা মুখ্য স্বাস্থ্য অধিককারিক সুদীপ দাস বলেন, আমরা মেলায় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দিচ্ছি। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে অনেক কঠিন রোগ সহজেই ঠিক করা সম্ভব।
Advertisement
সম্পর্কিত সংবাদ