Bartaman Logo
১০ জুন, ২০২৬

বন্দুক হাতে ফুটবল

বন্দুক হাতে ফুটবল
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পায়ে ফুটবল, হাতে একে ৪৭। সবুজ মাঠে অস্ত্র নিয়ে খেলায় মেতে উঠল পাঁচ যুবক। তবে সুখের হয়নি তাদের দাপাদাপি। বুধবার থেকে তাদের ঠাঁই শ্রীঘরে। মণিপুরের কাংপোকপি জেলার কে গামনোমফাই গ্রামে এই দৃশ্য ধরা পড়েছে। ঘটনাচক্রে তারপর দিনই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মার্কিন সিরিজের একে-৪৭ রাইফেল নিয়ে একদল দুষ্কৃতী ফুটবল খেলছে। তাদের পরনে রয়েছে সবুজ জার্সি এবং কালো শর্টস। পরে ভিডিওর সূত্র ধরে পুলিস তাদের গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ